• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৩:৪৫ দুপুর

বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির মুখে জুলাই সনদের কথা থাকলেও তাদের অন্তরে আওয়ামী লীগ। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই অবস্থান থেকে সরে আসছে। সনদের বিভিন্ন প্রস্তাব বাস্তবায়ন নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ার পরও গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো কার্যকর না হলে সেই প্রতিশ্রুতির অর্থ থাকে না। সনদের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকারের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

তথ্য অধিকার আইন সংশোধনের বিষয়টি তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, রাষ্ট্রীয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি কেনাকাটায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে তথ্যপ্রাপ্তির সুযোগ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংস্কার উদ্যোগ থেকে সরে আসার অভিযোগ তুলে তিনি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

নির্বাচনের ফলাফল ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও বিএনপির সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। তাঁর অভিযোগ, সরকার নির্বাচনের ফলাফল মেনে নিলেও গণভোটের রায় এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রশ্নে ভিন্ন অবস্থান নিয়েছে। এতে জুলাই সনদের মূল লক্ষ্য বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যে বিএনপির কয়েকজন নেতার কর্মকাণ্ড ও ব্যবসায়িক স্বার্থ নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। রাজনীতিকে জনসেবার পরিবর্তে ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের স্বজনদের বিরুদ্ধে পুলিশে পদায়ন ঘিরে ঘুষ লেনদেনের অভিযোগও তোলেন এনসিপির এই নেতা। তবে এসব অভিযোগের পক্ষে বক্তব্যে বিস্তারিত প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণ করতে হলে রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।

তাঁর মতে, জুলাই সনদের মূল চেতনা উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা হলে রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে। তাই জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]