• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৬:৩৬ বিকাল

শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম মোহন (৪৮) আর নেই। তিনি মৃত মোসলেম খান মেম্বারের সন্তান। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন এবং নিয়মিত ইনহেলার ব্যবহার করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, গতকাল সকাল আনুমানিক সকাল ৭টার দিকে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এ সময় আকাশে বিদ্যুৎ চমকানো ও প্রচণ্ড মেঘের গর্জনে তিনি আরও আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়ভাবে যাকে “ডাক পড়া” বলা হয়, সেই বিকট শব্দের পরপরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

একপর্যায়ে তার হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসকের কাছে নেওয়ার উদ্যোগ নেন। স্ত্রী, সন্তান ও চাচাতো ভাইয়েরা অটোভ্যানযোগে তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। কিন্তু পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে জাহাঙ্গীর আলম মোহনের বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দুই স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, মোহন খান একজন সহজ-সরল ও পরিচিত মানুষ ছিলেন। তার মৃত্যুতে লক্ষণদিয়া গ্রামে শোকের আবহ বিরাজ করছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]