• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৬ ঘন্টা পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৯:০৪ রাত

যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের অভিযানে ৬হাজার ২শ' পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃত রবিউল ইসলাম যশোর পৌরসভার শংকরপুর চোপদারপাড়ার মৃত আউয়াল মোল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, শনিবার (২ মে) সকালে যশোর সদরের মনোহরপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় যশোর-টু-মাগুরা মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২১) থেকে ৫০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে একই দিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও ১২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মোট ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং একটি বাসের টিকিট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]