• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৯:৪৭ রাত

এবার তেলের ট্যাংকার হাইজ্যাক, নিয়ে যাওয়া হচ্ছে সোমালিয়ার দিকে

ছবি: সংগৃহীত

অজ্ঞাত হাইজ্যাকাররা ইয়েমেন উপকূল থেকে একটি তেলের ট্যাংকার হাইজ্যাক করেছে। শনিবার (২ মে) এ ঘটনা ঘটে। এখন ট্যাংকারটি সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

ইয়েমেনের কোস্টগার্ড জানিয়েছে, ইউরেকা নামের এ ট্যাংকারটি তাদের সাবওয়া প্রদেশের উপকূল থেকে হাইজ্যাক করা হয়েছে। একটি সশস্ত্র দল ট্যাংকারটিতে ওঠে প্রথমে এটির নিয়ন্ত্রণ নেয়। এরপর এটি সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যেতে থাকে।

ইয়েমেনের কোস্টগার্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অধীনে কাজ করে। তাদের সঙ্গে হুতি বিদ্রোহীদরে কোনো সম্পর্ক নেই। তারা এ হাইজ্যাকিংয়ের ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে কোস্টগার্ড বলেছে, “ট্যাংকারটির অবস্থান শনাক্ত করা হয়েছে এবং বর্তমানে এটির ওপর নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে। ট্যাংকারের ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্যাংকারটি উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইউরেকা ট্যাংকারটি টোগোর পতাকাবাহী। এটি তেল পণ্য পরিবহন করে। মার্চের শেষ দিকে ট্যাংকারটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে ছিল।

বার্তাসংস্থা এএফপি জানিয়ছে, ২০০০ সালের দিকে সোমালিয়ার জলদস্যুদের উৎপাত বেড়ে যায়। ২০১১ সালের দিকে দস্যুতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপর বিভিন্ন দেশ নৌবাহিনী মোতায়েন করলে এবং বাণিজ্যিক জাহাজগুলো চলাচলে কৌশল পরিবর্তন করলে দস্যুদের প্রভাব কমে আসে।

কিন্তু গত কয়েক সপ্তাহে এটি বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র গত এপ্রিলেই তিনটি জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে।

সূত্র: এএফপি

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]