• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৩:০৯ দুপুর

লালমনিরহাটে অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লালমনিরহাটে পৃথক অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ৬ সদস্য ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাতে সদর উপজেলা ও কালীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

​মঙ্গলবার (৫ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পুলিশ সুপার কার্যালয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দেড়টার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর গ্রামে অভিযান চালায়। সেখানে জনৈক মিনার রহমানের বাড়িতে শয়নকক্ষে অনলাইন জুয়া খেলা ও অবৈধ আর্থিক লেনদেন চলাকালীন ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন- হাবিবুর রহমান (২১), মেহেদী হাসান মুন্না (২২), আসাদুল হাবিব (৩৫), আপেল ইসলাম (২২), লিমন ইসলাম (২২) ও জাহিদুল ইসলাম (২৮)। তাদের সবার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামে। ​অভিযানকালে তাদের কাছ থেকে ৫টি স্মার্টফোন এবং ১০টি সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলগুলোতে বাইন্যান্স (Binance) সহ ৩০টিরও বেশি অনলাইন জুয়ার অ্যাপ ও সাইটের মাধ্যমে অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

​এদিকে, একই রাতে পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মিনার রহমান (৪০) নামে এক ব্যক্তিকে রতিপুর গ্রাম থেকে এবং ১ কেজি গাঁজাসহ সরুজ আলী (৪০) নামে অন্য একজনকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

​লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন কবির বলেন, জেলায় মাদক এবং অবৈধ অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অনলাইন জুয়া বন্ধে সকলের সহযোগী প্রত্যাশা করেন তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]