• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৫ মিনিট পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৩:৩৪ দুপুর

সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি কৃষি ঋণ, কৃষক কার্ডের সুবিধার বিষয়ে জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা তথ্য অফিস ও স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষকদের ১০০০০ টাকার ঋণ ও সুদসহ মওকুফ, কৃষক কার্ডের অনুকূলে ১০টি বিশেষ সুবিধার বিষয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোঃ ফরিদুল কবীর তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ফয়েজুল কবীর তালুকদার শাহীন, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ প্রমুখ।

জেলা তথ্য অফিসের তথ্য কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফরিদুল কবীর তালুকদার এমপি বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। বিএনপির আগের শাসনামলে বিদেশে খাদ্য রপ্তানীর বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আগামীর বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য কৃষকদের সহায়তা প্রয়োজন। ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্লোগানকে সামনে নিয়ে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]