• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ১১:০৯ রাত

ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে দুই বংশের সংঘর্ষ, আহত অন্তত ৩০

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিশোরগঞ্জের ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​মঙ্গলবার (৫ মে) সকালে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বধুনগর গ্রামের 'নবাব বাড়ি'র আয়াতুউল্লাহ মিয়ার একটি গাছ থেকে আম পাড়তে যায় পার্শ্ববর্তী 'ফর্সা বাড়ি'র কয়েকজন কিশোর। এই ঘটনাকে কেন্দ্র করে দুই বাড়ির বড়দের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার সকালে উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ​ ​সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর জখম হওয়া মিজান মিয়া ও চাঁন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করা হয়। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ​খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

​এ বিষয়ে ভৈরব থানর (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, আম পাড়াকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]