• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪২ মিনিট পূর্বে
আবু হাসান শেখ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ১১:০২ রাত

কিশোরগঞ্জকে সামাজিক ব্যাধিমুক্ত উপজেলা গড়া হবে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বলেন, সামাজিক অবক্ষয়রোধ করতে হলে শিশু কিশোরদের অগ্ৰণী ভূমিকা রাখতে হবে। আপনাদের হাত ধরেই নতুন স্বপ্ন, সবুজ শ্যামল, তারুণ্য নির্ভর কিশোরগঞ্জ হবে। যেখানে থাকবে না কোন সামাজিক ব্যাধি, থাকবে না বাল্য বিবাহ, স্কুল থেকে ঝরবে না কোন শিক্ষার্থী।

অভিভাবক হিসেবে সকলের সহযোগিতায় সব সময় কিশোরগঞ্জকে কিশোর ও সামাজিক ব্যাধিমুক্ত রাখার চেষ্টা করবো। তিনি বুধবার (৬ মে) সন্ধ্যায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথাগুলো বলেন।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহজাদী বেগম, রংপুর মহানগরের ছাত্র শিবিরের সাবেক সভাপতি নূরুল হুদা, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী শিব্বির আহমেদ, কিশোরগঞ্জ এপির ম্যানেজার সাগর ডি কস্তা প্রমুখ।

উপজেলার ৫ টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের ৭০ জন ও প্রাথমিকের ৩৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্ৰী হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ১ টি পড়ার টেবিল, ১০ টি খাতা, ১২ টি কলম দেয়া হয়।

এছাড়া শিক্ষার্থীদের পড়াশুনার সুবির্ধাতে সঞ্চয়মূখী করার জন্য প্রত্যেককে ১ টি মাটির ব্যাংক প্রদান করা হয়। কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্ৰাম ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এসব শিক্ষা সামগ্ৰী বিতরণ করা হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]