• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১২ মিনিট পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৭:৪১ বিকাল

কালুখালীর মাজবাড়ী ইউনিয়নে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে কুমোর গাড়া বিল হতে গড়াই টিকরির বিল ভায়া মুনাই বিল হতে বেতবাড়িয়া অভিমুখী ৫ কিঃ মিঃ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, বিএনপি নেতা কে এম আইনুল হাবীব, বিএনপি নেতা শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজালাল মিয়া, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, হামিদুর রহমান বাবু, কে. এম নঈমুল খান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য মনজুর হোসেন, কালুখালী যুবদলের আহবায়ক মো: জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লিমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন সকল স্বার্থের উর্ধ্বে আমাদের এই দেশ। এই দেশটা আমাদের সকলের, এজন্য সকলকে মিলে কাজ করতে হবে। এই কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আমাদের এই খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছে।

আমাদের এই খাল খনন হলে এখানে কিছু উপকারভোগী রয়েছে তাদের আর্থিক কিছুটা উন্নয়ন হবে। খাল খনন হলে জলাবদ্ধতা কমবে, পানির ধারণক্ষমতা বাড়বে। কৃষি জমির সেচ সুবিধা পাওয়া যাবে। তিনি খাল পুনঃখননে সকলের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শেষে জেলা প্রশাসক আফরোজা পারভীন খালের পাড়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)'র আওতায় উপজেলার মাজবাড়ী ইউনিয়নে ৫ কিঃ মিঃ খাল পুনঃখনন কাজের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৭৮ হাজার ৫৩৭ টাকা। যেখানে ২৯৭ জন শ্রমিক ৪৩ দিনে ৫০০ টাকা হারে দিনমজুর হিসেবে কাজ করবেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]