• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৬ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২৫ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৭:৫৯ বিকাল

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার প্রটোকল নিয়ে নতুন নির্দেশনা

ফাইল ফটো

রাষ্ট্রপতির বিদেশ সফর ও দেশে ফেরার সময় অনুসরণীয় রাষ্ট্রাচার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিদের তালিকা সংক্ষিপ্ত করা হয়েছে।

গত ৪ মে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির বিদেশ সফরে যাওয়া ও দেশে ফেরার সময় বিমানবন্দরে সর্বোচ্চ সাতজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত থাকবেন। তারা হলেন— মন্ত্রিসভার একজন সদস্য, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশে বাংলাদেশের মিশন প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিব, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১৬ মে রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচার নিয়ে নির্দেশনাবলি জারি করা হয়েছিল। সেই সময়কার নিয়ম অনুযায়ী, বিমানবন্দরে মোট ১৩ জন কর্মকর্তার উপস্থিত থাকার বাধ্যবাধকতা ছিল।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]