• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৪ মিনিট পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ১১:০৯ রাত

শেরপুরের নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত, সিএনজি যাত্রী গুরুতর আহত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নকলায় ঢাকা-শেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্র ট্রাক্টর চালক আবুল হাশেম ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এক সিএনজি যাত্রীকে।

শনিবার (৯ মে) সকাল সাতটার দিকে নকলা শহরের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘরি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল সাতটার দিকে নকলা থেকে মালবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর শেরপুরের দিকে যাচ্ছিল। এসময় জালালপুর এলাকায় পৌছলে পেছন থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে চাইলে বিপরীত দিক থেকে আসা সিএনজি সামনে পড়ে।

এতে বাসটি পাশ কেটে পেছন দিক থেকে মাহিন্দ্রকে ধাক্কা দেয়। ফলে মাহিন্দ্র উল্টে চালক আবুল হাশেম ঘটনাস্থলেই ছিটকে পড়ে মারা যান। অন্যদিকে সিএনজি’র সাথেও ধাক্কা লেগে এক যাত্রী গুরুতর আহত হয়। তাকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মাহিন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]