• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০২:৪৯ দুপুর

বস্তিতে একাধিক বিলাসবহুল কক্ষে যুক্ত পালানোর সুড়ঙ্গ, গ্রেপ্তার ৮৫৯

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাদক সেবন ও মাদক কারবারসহ অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৫৯ দিনে অভিযান পরিচালনা করে ৮৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১০ মে) জিএমপি সূত্রে এই তথ্য জানা যায়।

জানা গেছে, টঙ্গীতে ময়লার স্তূপে ভরা বস্তিতে বিলাসবহুল একাধিক শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের সন্ধান পাওয়া গেছে। কক্ষগুলো মাদক সেবনের কাজে ব্যবহার করে মাদকসেবীরা। তাদের পালানোর জন্যেও বস্তিতে তৈরি করা হয়েছে অসংখ্য সুরঙ্গপথ।

পুলিশ জানায়, ৫৯ দিনে মাদক ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ৮৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৫৫৯ গ্রাম হেরোইন, ২১৫৫ পিস ইয়াবা ও প্রায় ৬ কেজি গাঁজা, ২১০ পিস প্যাথেডিন, ৪৫ বোতল ফেনসিডিলি ও ১০ বোতল বিদেশি মদ উদ্ধার হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই যুগেরও বেশি সময় ধরে টঙ্গীর ১৯টি বস্তির প্রায় ৫ শতাধিক আন্তঃজেলা মাদক কারবারির এই দেশীয় সিন্ডিকেট অবাধে মাদকের কারবার করছে।

বস্তিগুলো হলো—টঙ্গী বাজার এলাকার গোহাটা বস্তি, হাজী মাজার বস্তি, এরশাদনগর বাস্তুহারা বস্তি, নতুন বাজার এলাকার ব্যাংকের মাঠ বস্তি, আমতলি এলাকার কেরানীরটেক বস্তি, রেলওয়ে বস্তি, মাছিমপুর এলাকার জিন্নাতের পেছনের বস্তি, নিশাতনগর এলাকার নিশাত মহল্লা বস্তি, চুড়ি ফ্যাক্টরি বস্তি, নামা বাজার বস্তি, কলাবাগান বস্তি, বেক্সিমকো সংলগ্ন বেঙ্গলের মাঠ বস্তি, টঙ্গী মেডিক্যালের পেছনের বস্তি, পরানমন্ডলের টেক কাঠালদিয়া বস্তি, নেকারবাড়ী বস্তি, বেলতলা বস্তি, সান্ডারপাড়া বস্তি, খৈরতুলের ব্যাংকপাড়া বস্তি, কড়ইতলা বস্তি অন্যতম।

অনুসন্ধানে জানা যায়, ১৯ বস্তিতে ৫ হাজারেরও বেশি মাদক কারবারি রয়েছে। মাদকসেবী ও প্রশ্রয়দাতাসহ সব মিলিয়ে মাদক কারবারের নিরাপদ রুট তৈরিতে বস্তিগুলোর প্রায় ২০ ভাগ মানুষ মাদকের সঙ্গে সংশ্লিষ্ট।

টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, ‘মাদক কারবারিদের স্বমূলে উচ্ছেদ করতে দিন-রাত কাজ করছে পুলিশ।

ইতিমধ্যে ধারাবাহিক অভিযানে অনেক মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক মাদক বিক্রয় কেন্দ্র সিলগালাও করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]