• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৯:৩৭ রাত
আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি

পুলিশে ‘নতুন বেনজীর’ এসেছেন, যিনি ক্রসফায়ার চালাতে চান: পাটওয়ারী

ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে ‘নতুন বেনজীর’ আখ্যা দিয়ে তাঁর ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর অভিযোগ, সরকার নির্দেশ দিলে ক্রসফায়ার চালানোর মতো বক্তব্য পুলিশের পেশাদারত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি করে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আইজিপির বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পুলিশে নতুন বেনজীর এসেছেন, যিনি সরকার নির্দেশ দিলে ক্রসফায়ার চালানোর কথা বলছেন।’ এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পুলিশের ওপর আবারও নিষেধাজ্ঞা আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে পুলিশের ভাবমূর্তি রক্ষায় আইজিপিকে তাঁর বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান এনসিপির এই নেতা।

জনগণের সমস্যা নিয়ে সংসদে আলোচনা করেও সমাধান না পাওয়ায় তাঁদের আবার রাজপথে নামতে হয়েছে বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন। তিনি বলেন, জনগণের বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরতে সরকার বলেছিল। কিন্তু সেখানে সমস্যার সমাধান হয়নি। ফলে আবারও রাজপথে নামতে হয়েছে।

দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মানুষ প্রতি মাসে টাকা দিয়েও গ্যাস পাচ্ছে না। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। জনগণকে কষ্ট দেওয়ার কারণেই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চাঁদাবাজির অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারদলীয় ব্যক্তিরা অটোরিকশা ও দোকান থেকে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। আগে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠত, এখন একই ধরনের কর্মকাণ্ডে ছাত্রদলের নাম আসছে বলে দাবি করেন তিনি।

এনসিপির এই নেতা আরও দাবি করেন, সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ বিভিন্ন স্থানে সরকারদলীয় ব্যক্তিদের অস্ত্র হাতে দেখা যাচ্ছে। এসব পরিস্থিতিতে কারা ডাকাত, চাঁদাবাজ কিংবা মাদক ব্যবসায়ী—তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর অভিযোগ, সংবাদপত্রের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সাংবাদিকেরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ‘আমার দেশ’ পত্রিকার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানান।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]