• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ ঘন্টা পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৫:১১ বিকাল

সন্তানদের গড়তে মায়েরা আপসহীন ভূমিকা পালন করেন: মির্জা ফখরুল

ফাইল ফটো

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সব মায়ের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

রোববার (১০ মে) এক বাণীতে তিনি বলেন, সন্তানের সাফল্যের পেছনে মায়ের ত্যাগ, সংগ্রাম ও অনুপ্রেরণার ভূমিকা অপরিসীম। সন্তানকে সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েরা নিরলসভাবে কাজ করেন এবং জীবনের প্রতিটি পর্যায়ে আপসহীন ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, পরিবারে মা এক মহিমান্বিত ও অপরিহার্য প্রতিষ্ঠান। মায়ের শিক্ষা ও আদর্শই শিশুর ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন স্নেহময়ী ও সচেতন মায়ের সান্নিধ্যে সন্তানের নৈতিকতা, মানবিকতা ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় হচ্ছেন মা। মাকে সম্মান ও ভালোবাসা জানানোর জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন না হলেও মা দিবস সেই অনুভূতি প্রকাশের একটি বিশেষ উপলক্ষ।

বাণীতে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও সমাজে নারীদের অগ্রগতিতে খালেদা জিয়ার ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

আর্থিক ও সামাজিক অগ্রগতিতেও তার ভূমিকা ‘কিংবদন্তিতুল্য’ বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নানা প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া তার দায়িত্ব থেকে বিচ্যুত হননি। এ কারণে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ‘গণতন্ত্রের মা’ হিসেবে শ্রদ্ধেয় হয়ে আছেন।

মির্জা ফখরুল দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন মায়েদের প্রতি যথাযথ সম্মান ও দায়িত্ব পালন করেন। কারণ, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতনতা জরুরি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]