• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ১১ মে, ২০২৬, ১১:০৮ দুপুর

জবিকস নির্বাচন: সভাপতি পদে হাবিবুর, সম্পাদক হালিম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির (জবিকস) নির্বাচন-২০২৬ এ অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমান সভাপতি এবং রেজিস্ট্রার দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

রোববার (১০ মে) অনুষ্ঠিত এ নির্বাচনে সব পদে একক প্রার্থী থাকায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি পদে রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ট্রেজারার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) সঞ্জয় কুমার পাল।

এছাড়া প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-২) মো. জাবেদ আলী খান, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোছা. শামীমা নাসরিন এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোল্লা মেজবাহউদ্দিন দারাইন এবং মনোবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মো. সাইফুল ইসলাম।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এহেছান আহমেদ এবং অডিট সেলের সহকারী পরিচালক (অডিট) মো. মনির হোসেন।

নবনির্বাচিত সভাপতি খন্দকার হাবিবুর রহমান বলেন, “কর্মকর্তাদের পেশাগত স্বার্থ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে আরও দ্রুত ও কার্যকর সেবা পায়, সে বিষয়টিকে আমরা অগ্রাধিকার দেব। শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তাদের সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধিতেও কাজ করা হবে।”

সাধারণ সম্পাদক আবদুল হালিম বলেন, “শপথ গ্রহণের মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবো। অতীতেও শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের কাছে সুপারিশ করেছি। ভবিষ্যতেও জবিকস বিশ্ববিদ্যালয়ের সার্বিক সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করি।”

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]