• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০১:৫৮ দুপুর

পঞ্চগড়ে দুর্গাপূজায় গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা: এসআরবি কমান্ডার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পঞ্চগড়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। গুজব শনাক্ত করে তা মিথ্যা প্রমাণে এসআরবি’র একটি বিশেষ দল কাজ করছে।

রোববার দুপুরে পঞ্চগড় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শনকালে এসআরবি’র রংপুর অঞ্চলের ১৩ নম্বর ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মো. আবু রোহানী পারভেজ রনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্গাপূজায় বর্তমানে নাশকতার কোনো আশঙ্কা নেই। গুজব রোধে গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য দিয়ে সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি।

এ সময় এসআরবি’র সদস্যবৃন্দ, পঞ্চগড় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক রনিক চন্দ্রসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]