• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৮:১২ রাত

বুড়িচংয়ে মেডিকেল দোকান থেকে ৬০ লাখ টাকা আত্মসাৎ, কর্মচারী গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বুড়িচংয়ে মেডিকেল দোকান থেকে ৬০ লাখ টাকা আত্মসাৎ, কর্মচারী গ্রেফতার আক্কাস আল মাহমুদ হৃদয়,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজারের একটি ঔষধের দোকান থেকে দীর্ঘদিন ধরে কৌশলে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর (চকবস্তা) গ্রামের মশকত আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬)।

সোমবার (১১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, কালিকাপুর গ্রামের বাসিন্দা মো. লোকমান হোসেন (৪৬) কালিকাপুর বাজারে “নাভা মেডিকেল হল” নামে একটি ঔষধের দোকান পরিচালনা করেন। অভিযুক্ত আরিফুল ইসলাম প্রায় আট বছর ধরে ওই দোকানে কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দোকান মালিকের আস্থার সুযোগ নিয়ে তিনি দোকানের ক্যাশসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। সম্প্রতি দোকানে আধুনিক সিসি ক্যামেরা স্থাপনের পর ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ক্রেতাদের কাছ থেকে নেওয়া ঔষধের টাকা ক্যাশে জমা না দিয়ে গোপনে নিজের কাছে রেখে দেন তিনি।

এছাড়া পূর্ববর্তী সময়ের লেনদেন ও আর্থিক হিসাব বিশ্লেষণ করে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে ধাপে ধাপে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছেন আরিফুল ইসলাম। অভিযোগ রয়েছে, আত্মসাৎ করা অর্থ দিয়ে তিনি দেশে-বিদেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন ব্যাংকে অর্থ জমা রেখেছেন।

ভুক্তভোগী দোকান মালিক লোকমান হোসেন জানান, অভিযুক্তকে বিশ্বাস করে দীর্ঘদিন দোকানের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে তার অস্বাভাবিক আর্থিক উন্নতি সন্দেহের সৃষ্টি করে।

ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্ত দোকান মালিক ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেন।

পরে এ ঘটনায় বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেফতার করে।

বুড়িচং থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]