পেশাগত উৎকর্ষ অর্জনে বিশেষ অবদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব ইউনিটের হাতে জাতীয় পতাকা তুলে দেন।
এ বছর জাতীয় পতকাপ্রাপ্ত ইউনিটগুলো হলো—প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
অনুষ্ঠানে যোগ দিতে সাভার সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানানো হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর