• ঢাকা
  • ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৬:০৭ বিকাল

‘আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬’ উপলক্ষে আইইউবিএটিতে দিনব্যাপী কর্মসূচি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬’ উপলক্ষে আইইউবিএটি - ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির কলেজ অব নার্সিং (সিএন) ১২ মে আইইউবিএটি ওপেন অডিটোরিয়ামে দিনব্যাপী র‍্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করে।

‘আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ। ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়’ এই বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ও সমাজে নার্সদের অমূল্য অবদানকে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. সান্দ্রা রুমি মধু, সহযোগী অধ্যাপক ও চেয়ার, কলেজ অব নার্সিং, আইইউবিএটি। এছাড়াও অধ্যাপক অ্যালেক্স বারল্যান্ডের একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব; বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আক্তার; জিএসি-এর কাওয়াটার ইন্টারন্যাশনালের প্রোনার্স প্রজেক্টের টিম লিডার ড. সেলিনা আমিন; বিএনএ-এর সভাপতি ড. মো. শরিফুল ইসলাম; সাজিদা ফাউন্ডেশনের নার্সিং লিড কল্পনা রায়; সাজিদা ফাউন্ডেশনের হেড অব অপারেশন ড. এ কে এম নাজমুল ইসলাম; জেনেরিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. ফয়সাল রহমান; আপডেট ডেন্টাল কলেজ ও হাসপাতালের ডেন্টাল সার্জন ড. নাজিউর রহমান। এছাড়াও আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে ভিডিও বার্তা প্রদান করেন আইইউবিএটির কলেজ অব নার্সিং-এর সহকারী অধ্যাপক প্রিয়াঙ্কা দাস শর্মি; কলেজ অব নার্সিং-এর শিক্ষার্থী এরিক শাওন কর্মকার; এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ডেকি ওয়াংমো। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার নিলুফার ইয়াসমিন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন আইইউবিএটির পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.)।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন শুভাশীষ দাস বালা, সহযোগী অধ্যাপক ও কো-অর্ডিনেটর, কলেজ অব নার্সিং, আইইউবিএটি।

দিনব্যাপী এই আয়োজনে র‍্যালি, সাংস্কৃতিক পরিবেশনা ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ প্রাণবন্তভাবে উদযাপিত হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]