• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৬:২৪ বিকাল

শেরপুরে পৌরসভার উন্নয়নে মতবিনিময় সভা: ঈদের পরই অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুর পৌরসভার উন্নয়ন ত্বরান্বিত করা এবং নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তা, কর্মচারী ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো. সিরাজ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেন, পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। উন্নয়নের স্বার্থে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। মতবিনিময় সভায় সাংবাদিক আব্দুল ওয়াদুদ শহরের অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল নিয়ে প্রশ্ন তুললে প্রশাসন কঠোর অবস্থান ব্যক্ত করে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে পবিত্র ঈদুল আযহার পরপরই পৌর এলাকার সকল অবৈধ দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাহবুবুর রহমান, শাহাবুল করিম, জাকারিয়া মাসুদ ও শিমুল।

এছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন। সভায় বক্তারা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু তার সমাপনী বক্তব্যে বলেন, পর্যায়ক্রমে পৌরসভার সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং শহরকে যানজট ও দখলমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]