• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৮:৩০ রাত

রবিনের সেঞ্চুরিতে বড় সংগ্রহ, বৃষ্টি আইনে জিতল অগ্রণী ব্যাংক

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। বৃষ্টি আইনে ৭৭ রানে জিতেছে তারা। আগে ব্যাট করে মাহফিজুল ইসলাম রবিনের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৯৩ রান করে অগ্রণী ব্যাংক। জবাবে ৬ উইকেটে ১৪৫ রান তোলার পর খেলা মাঠে না গড়ানো বৃষ্টি আইনে হার মানতে হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে ঝড় তোলেন অগ্রণী ব্যাংকের ওপেনার তৌফিক খান তুষার। ১২ বলে দুইটি করে চার ও ছক্কায় করেন ২০ রান করেন তিনি। অধিনায়ক ইমরুল কায়েস করেন ১৯ রান। এরপর মার্শাল আইয়ুবের সাথে ৬৬ রানের জুটি গড়েন মাহফিজুল ইসলাম রবিন।

মার্শাল ৩৫ রান করেন। এরপর নাসির হোসেন ব্যর্থ হন। তবে শুভাগত হোম ও তোফায়েল আহমেদরা সঙ্গ দেন ক্রিজে টিকে থাকা মাহফিজুল ইসলাম রবিনকে। ফিফটি তুলে এগোতে থাকা রবিন দেখা পান শতকের। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। করেন ১৩৮ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১২৭ রান। ২১ রান করেন শুভাগত হোম, ২৬ রান আসে তোফায়েলের ব্যাট থেকে। নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৯৩ রান করে অগ্রণী ব্যাংক। ৩ উইকেট শিকার করেন শেখ মেহেদী হাসান।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্যর্থ হয়েছেন হাবিবুর রহমান, আশিকুর রহমান, আইচ মোল্লারা। শাহরিয়ার আহমেদ ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান চতুর্থ উইকেটে ৪৮ রানের জুটি গড়েন। ৩৪ রান করে নাসিরের শিকার হন শাহরিয়ার। ২১ রান আসে রিজওয়ানের ব্যাট থেকে।

এছাড়া অপরাজিত ৩৪ বলে ৪০ রান করেছেন ইরফান শুক্কুর ও সামিউন বশির রাতুল অপরাজিত ১৩ রান করেন। ৩৪.১ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান তোলার পর বৃষ্টি আইনে ৭৭ রানের রানের জয় পায় অগ্রণী ব্যাংক।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]