ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে চোটের কবলে পড়েছে বাংলাদেশ দল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) মিরপুরে সকালে অনুশীলনে নামে টাইগাররা। এ সময় হাতে আঘাত পান অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। চোট পাওয়ার পরেই অনুশীলন থেকে বের হয়ে যান তিনি।
নেটে বল থ্রোয়ারের একটি বল মুশফিকের আঙুলে এসে লেগেছে বলে জানা গেছে। চোট পাওয়ার পর ফিজিও বায়েজেদুল ইসলামকে দেখিয়েছেন, পরে আর অনুশীলন না করে চলে যান ড্রেসিংরুমে। চোটের সবশেষ অবস্থা জানা যায়নি।

মুশফিকের এমন চোট টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। টেস্ট দলে অপরিহার্য নাম অভিজ্ঞ এই ক্রিকেটার। একশর বেশি টেস্ট খেলা মুশফিক যদি মিরপুর টেস্টে খেলতে না পারেন সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর