• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ১২:৩৪ রাত

ঘরেরবাজার-এর উদ্যোক্তাদের নতুন উদ্যোগ 'তাবায়া'

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশের জনপ্রিয় ই-কমার্স ও নিরাপদ খাদ্যভিত্তিক প্রতিষ্ঠান ঘরেরবাজার-এর উদ্যোক্তারা এবার নিয়ে এলেন নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড 'তাবায়া'।

শালীনতা, নান্দনিকতা ও আধুনিক রুচির সমন্বয়ে গড়ে ওঠা এই ব্র্যান্ড মূলত রুচিশীল ও মডেস্ট ফ্যাশনকে আরও প্রিমিয়াম ও গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।

বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম হওয়ায় ইসলামি সংস্কৃতি, আরব ও মধ্যপ্রাচ্যের পোশাকধারা এবং শালীন জীবনধারার প্রতি মানুষের আগ্রহ দীর্ঘদিনের। সেই ভাবনা থেকেই 'তাবায়া' এমন একটি পোশাকধারা নিয়ে এসেছে, যেখানে একসাথে গুরুত্ব দেওয়া হয়েছে শালীনতা, আরাম, ব্যবহারিকতা ও আধুনিক নান্দনিকতাকে।

দেশীয় ঐতিহ্যবাহী পাঞ্জাবির পাশাপাশি প্রিমিয়াম কাপড়ে তৈরি তোব, কাবলি পাঞ্জাবি, আবায়া ও অন্যান্য শালীন পোশাকের সমাহার থাকছে 'তাবায়া'-তে। প্রতিটি পোশাক পেশাদার ডিজাইনারদের তত্ত্বাবধানে এবং দক্ষ কারিগরদের হাতে তৈরি হচ্ছে, যাতে আন্তর্জাতিক মানের ফিনিশিং ও আরাম নিশ্চিত করা যায়।

আধুনিক কাট, মিনিমাল ডিজাইন এবং প্রিমিয়াম ফ্যাবরিক সিলেকশনের মাধ্যমে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে কাজ করছে 'তাবায়া'। অনলাইন ও অফলাইনের সমন্বয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এই পোশাকগুলো পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

এ বিষয়ে 'তাবায়া'-এর ফাউন্ডার এবং ঘরেরবাজার-এর ব্যবস্থাপনা পরিচালক জামশেদ মজুমদার বলেন, 'আমরা অনেকদিন ধরেই মডেস্ট ফ্যাশন নিয়ে অর্থবহ কিছু করার পরিকল্পনা করছিলাম। গত প্রায় এক বছর ধরে ডিজাইন, ফেব্রিক, ফিট ও মেটেরিয়াল নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করেছি। অবশেষে এবারের কুরবানির ঈদকে সামনে রেখে আমরা ‘তাবায়া’ আনুষ্ঠানিকভাবে চালু করেছি।'

তিনি আরও বলেন, 'তাবায়া' শুধু একটি পোশাক ব্র্যান্ড নয়; বরং এটি এমন একটি উদ্যোগ, যেখানে শালীনতা, সংস্কৃতি, আস্থা ও মানসম্পন্ন লাইফস্টাইলকে একসাথে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আধুনিক প্রজন্মের রুচির সাথে সামঞ্জস্য রেখে মডেস্ট ফ্যাশনকে আরও অভিজাত, আরামদায়ক ও বিশ্বজনীন করে তুলতেই আমাদের এই যাত্রা।

বর্তমানে 'তাবায়া' তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও https://www.tabaya.com এই ওয়েবসাইটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]