সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজনের মৃত্যু হামে আক্রান্ত হওয়ার কারণে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের সন্দেহভাজন উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৯ জন।
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৪১৯ জন।
কুশল/সাএ
সর্বশেষ খবর