• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৫:৫১ বিকাল

কুমিল্লায় মহানগর যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লা মহানগর যুবদল নেতা কাউছার কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার কুমিল্লা শহরের কাপ্তানবাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে। নিহত কাউছার মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো বিরোধের জেরে এই অতর্কিত হামলা চালানো হতে পারে। হামলার সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার- কাউসার নামে একজনকে নিহত ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]