• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৫:৫৮ বিকাল

ফটিকছড়ির পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মো. ফারুক উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার জাফতনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাহানপুর মুফতি বাড়ি এলাকার পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফারুক উদ্দিন ওই এলাকার মৃত আবুল কাশেম ও নুর নাহার বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে আসেন।

দেশে ফেরার পর স্ট্রোকে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকে হাঁটাচলা করার সময় শরীরের ভারসাম্য রাখতে পারতেন না। চলাফেরার সময় পড়ে যাওয়ার ঘটনাও ঘটত।

পরিবার জানায়, দুইদিন আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী একটি পুকুরে লাশ পাওয়া যায়। ফারুক উদ্দিন স্ত্রী ও ১০ বছর বয়সী এক ছেলেসন্তান রেখে গেছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, পুকুর থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে ফারুক উদ্দিন চলাফেরায় ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, চলাফেরার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]