• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৭ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ১১:৩০ রাত

ঋণের সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

দেশের ব্যাংক খাতের বড় ঋণগ্রহীতা বা শিল্প গ্রুপগুলোর জন্য ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো একক ব্যক্তি বা গ্রুপকে ব্যাংক তাদের মোট মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে। এতদিন এই সীমা ছিল ১৫ শতাংশ। বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে টানা চারদিন ধরে বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে প্রবাসী আয় বৃদ্ধি এবং রিজার্ভে উন্নতির ফলে সামষ্টিক অর্থনীতিতে স্বস্তির আভাস মিলছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১১ মে ৪ কোটি ৫০ লাখ ডলার, ১২ মে ২ কোটি ডলার, ১৩ মে ২ কোটি ৫০ লাখ ডলার এবং ১৪ মে ৪ কোটি ডলার কেনা হয়েছে। এতে মে মাসের প্রথম দুই সপ্তাহেই মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ২১ কোটি (২১০ মিলিয়ন) ডলার। এর আগে ৫ মে আরও ৫০ মিলিয়ন ডলার কেনা হয়েছিল।

প্রবাসী আয়েও বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি মে মাসের প্রথম ১৩ দিনে দেশে এসেছে ১.৭৪৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৭.৫ শতাংশ বেশি। চলতি ২০২৫–২৬ অর্থবছরের ১৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩১.৭৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২০.৪ শতাংশ বেশি।

ব্যাংকারদের মতে, বৈধ চ্যানেলে প্রণোদনা, হুন্ডি নিয়ন্ত্রণে নজরদারি বৃদ্ধি এবং বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ রেমিট্যান্স বৃদ্ধির প্রধান কারণ।

রেমিট্যান্স প্রবাহ বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১২ মে পর্যন্ত মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৩৪ বিলিয়ন ডলার এবং আইএমএফ-এর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ২৯.৬৫ বিলিয়ন ডলার।

সব মিলিয়ে ঋণসীমা বৃদ্ধি, ডলার ক্রয় কার্যক্রম এবং রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]