• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৩ মিনিট পূর্বে
শেখ সাদী ভূইয়া
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৭:২১ বিকাল

যবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিরাপদ ইন্টারনেট দিবস - ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হলো জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড - ২০২৬।

শনিবার (১৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ শরীফ হোসেন গ্যালারীতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড-২০২৬ ও নিরাপদ ইন্টারনেট দিবস-২০২৬ এই দুইটি ইভেন্টে সিনিয়র ও জুনিয়র দুই ভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩ টি প্রোগ্রামিং ক্যাটাগরিতে ১৫ জন বিজয়ী ও ২ টি কুইজ ক্যাটাগরিতে ২০ জন বিজয়ী হয় যবিপ্রবি কেন্দ্র থেকে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জি ইমরান খান, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ আলম হোসেন, সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন, মনিশংকর হালদার, প্রভাষক শেখ সালাহউদ্দিন কবির, আবু রাফে মোঃ জামিল, যশোর জেলা আইসিটি অফিসার মোঃ আবুল কাশেম পলাশসহ বিভাগের অন্যান্য শিক্ষক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আলম হোসেন বলেন, আমাদের সকলের উচিত এই সাইবার জগতে নিজেকে সুরক্ষিত রাখা। ডেলিভারি থেকে শুরু করে সকল বিষয়ে ওটিপি দেওয়ার ব্যাপারে সচেতন থাকা আবশ্যকীয়। আমাদের উচিত সর্বোচ্চ জটিল পাসওয়ার্ড ব্যাবহার করা এবং নিজ সম্পর্কিত কোনো কিছু পাসওয়ার্ড হিসেবে ব্যাবহার না করা।

সভাপতির বক্তব্যে ড. মোঃ কামরুল ইসলাম বলেন, কাউকে ছবি বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে আমাদের উচিত সাবধানতা অবলম্বন করা। নিজের ব্যাক্তিগত কোন তথ্য প্রয়োজন ব্যাতিত সোশ্যাল মিডিয়ায় আপলোড না দেওয়া এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলে যতদ্রুত সম্ভব অবিভাবকদের জানানো। অভিভাবকদের উচিত নিজেদের সন্তানদের সাথে সুসম্পর্ক রাখা ও খোঁজ নেওয়া যাতে তারা অনলাইন জগতে কোন খারাপ কাজে জড়িয়ে না পড়ে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নৌশিন আমিন শেখ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]