• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৫:৪৬ বিকাল

‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও সুলভ করতে ‘বাংলা কিউআর’ এবং এনপিএসবি নেটওয়ার্কে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে পাঠাও পে।

এখন থেকে রাইড শেয়ারিং ও ডেলিভারি থেকে শুরু করে রেস্টুরেন্ট এবং শপিং, সব ক্ষেত্রে পাঠাও পে-এর মাধ্যমে ‘বাংলা কিউআর’ স্ক্যান করে আরও সহজে পেমেন্ট করা যাবে। গ্রাহক যে ব্যাংক বা পেমেন্ট প্ল্যাটফর্মই ব্যবহার করুন না কেন, এই সমন্বিত ব্যবস্থার ফলে লেনদেন হবে আরও নির্বিঘ্ন। দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে একটি অভিন্ন নেটওয়ার্কের আওতায় আনার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।

ইতোমধ্যেই বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানে পাঠাও পে-এর মাধ্যমে ‘বাংলা কিউআর’ পেমেন্ট শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, সিক্রেট রেসিপি, প্রাভা হেলথ, ম্যাডশেফ, চিজ, পাগলা বাবুর্চি, লোটো এবং আরও অনেক প্রতিষ্ঠান। এছাড়া পাঠাও-এর রাইড ইকোসিস্টেম অর্থাৎ বাইক, কার এবং সিএনজি চালকদের ক্ষেত্রেও এই কিউআর পেমেন্ট সুবিধা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এই উদ্যোগ সম্পর্কে পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেন, "মানুষের প্রতিদিনের জীবনে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করা একদম সহজ ও স্বাভাবিক হওয়া উচিত। বাংলা কিউআর-এর মাধ্যমে আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ ইউজার ও মার্চেন্টদের জন্য পেমেন্ট পদ্ধতিকে আরও সহজ এবং একে অপরের সাথে সংযুক্ত করছি। স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার পথে এটি আমাদের আরও একটি বড় ধাপ।"

ভবিষ্যতে অনলাইন কেনাকাটা এবং কুরিয়ার পেমেন্টের ক্ষেত্রেও বাংলা কিউআর সুবিধা শুরু করার পরিকল্পনা রয়েছে পাঠাও পে-এর। দৈনন্দিন কেনাকাটার প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল পেমেন্টকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]