• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৭ ঘন্টা পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০২:৫১ দুপুর

ঈদে কোরবানির পশু পরিবহনে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের ট্রাকগুলিতে সংশ্লিষ্ট পশু হাটের নাম ও ঠিকানা স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

সমিতির মহাসচিব মো. সাইফুল আলম সোমবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু—গরু, ছাগল, মহিষসহ অন্যান্য—যে হাটে বিক্রির জন্য নেওয়া হবে, সেই হাটের নাম ও ঠিকানা ট্রাকের সামনে দৃশ্যমান ব্যানারে লেখা বাধ্যতামূলক।
 
তিনি বলেন, এতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা পাওয়া সহজ হবে এবং পথে হয়রানি বা বাধার আশঙ্কা কমবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পশু পরিবহনের সময় কোনো ধরনের সমস্যার মুখোমুখি হলে সংশ্লিষ্টদের আইন-শৃঙ্খলা রক্ষ বাহিনীর সহযোগিতা নিতে হবে। নির্দেশনাটি যথাযথভাবে পালনের জন্য ট্রাক মালিক ও চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]