• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১০ মিনিট পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৩:২৩ দুপুর

বরগুনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং সুন্দরবন রক্ষায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে বরগুনায় এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা ১১টায় সদর উপজেলার উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে সুন্দরবন প্রকল্প-বরগুনা। এতে সহযোগিতা করে রূপান্তর ও হেলভেটাস জার্মানি। কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক সংগঠন, সাংবাদিক ও পরিবেশকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে নিবন্ধন শেষে অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন রূপান্তরের জেলা প্রতিনিধি মো. খলিলুর রহমান। সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনার আহ্বায়ক মনির হোসেন কামাল। সভায় সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায় ও ফিল্ড অফিসার আদিবা সুলতানা প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য এবং পলিথিন ও প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ আজিজ। তিনি বলেন, 'সুন্দরবন শুধু একটি বন নয়, এটি দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। প্লাস্টিক দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।'

কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এজেডএম সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ সহ জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের প্রধানগণ।

আলোচনায় বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক দূষণের কারণে নদী-খাল, বনাঞ্চল ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। এ অবস্থায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিকল্প পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে সুন্দরবন রক্ষায় স্থানীয় প্রশাসন, পরিবেশবাদী সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]