• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১০ মিনিট পূর্বে
মোঃ পারভেজ হোসেন বাঁধন
ভোলা প্রতিনিধি
প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৬:০৮ বিকাল

ভোলায় স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

“আসুন, সবাই মিলে গড়ি-মাসিক বান্ধব পৃথিবী” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৮ মে) প্ল্যান ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের বাস্তবায়নে স্টপ দ্য স্টিগমা ২.০ প্রকল্পের উদ্যোগে ভোলার দৌলতখান উপজেলার দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দৌলতখান পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। পরে শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের টেকনিক্যাল অফিসার সোনালী তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রজেক্ট ম্যানেজার বিপ্লব হোসেন, প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রকিবুল হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার রিনা আক্তার, সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাসিক নারীদের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এ বিষয়ে সমাজে প্রচলিত লজ্জা, সংকোচ ও কুসংস্কার দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাসিক কোনো রোগ নয়, এটি নারীদের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। তাই এ বিষয়ে সচেতনতা তৈরি করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা বিষয়ে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

এসময় বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বিপ্লব হোসেন জানান, বাংলাদেশের অনেক কিশোরী এখনও মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও প্রয়োজনীয় উপকরণের অভাবে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে মাসিককে ঘিরে লজ্জা, ভয় ও সামাজিক কুসংস্কারের কারণে অনেক শিক্ষার্থী খোলামেলা আলোচনা করতে পারে না। এতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এবং অনেক সময় বিদ্যালয়ে উপস্থিতিও কমে যায়।

তাই বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন এর ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের মাধ্যমে কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে স্কুলভিত্তিক সচেতনতামূলক সভা, কিশোরী ক্লাব, প্রশিক্ষণ, অভিভাবক সভা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “মাসিক নিয়ে নীরবতা ভাঙতে হবে। কিশোরীদের স্বপ্ন পূরণে পরিবার ও সমাজকে সহায়ক ভূমিকা পালন করতে হবে। সচেতনতা বাড়লে কুসংস্কার কমবে এবং মেয়েরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবে।

এছাড়াও কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা, যৌনবাহিত রোগ ও প্রজননতন্ত্রের সংক্রমণ, এইডস, কৈশোরকালীন গর্ভধারণ ও পরিবার পরিকল্পনা, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগকালীন সময়ে মাসিক স্বাস্থ্যবিধি ও ব্যবস্থাপনা। এসআরএইচআর, প্রতিবন্ধী কিশোরী ও নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, জেন্ডার সচেতনতা এবং যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার নিয়েও কাজ করা হয়েছে বলে জানান। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলার জয়নাল আবেদিন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়। এতে চ্যম্পিয়ন হয় জয়নাল আবেদিন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়। পরে “পরিবর্তন” নামে শীর্ষক একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। নাটিকায় কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, পারিবারিক সচেতনতা এবং বাল্যবিয়ে প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়াও ছিলে শিক্ষার্থী উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]