• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০১:১৩ দুপুর

আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ঈদবাজারে ইনফিনিক্স গুরুত্ব দিয়েছে তাদের নতুন ‘নোট ৬০ সিরিজ’ এবং ‘হট ৭০’ ফোনে। কেবল কাগজের কলমে স্পেসিফিকেশন না বাড়িয়ে, ফোনগুলোর বাস্তব কার্যক্ষমতা ও অভিজ্ঞতার ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে।

দৈনন্দিন ব্যবহারে যারা মসৃণ পারফরম্যান্স এবং প্রিমিয়াম আমেজ চান, তাদের জন্যই তৈরি হয়েছে ‘নোট ৬০ সিরিজ’। ফোনটির ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ১.৫-কে অ্যামোলেড ডিসপ্লে স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং এবং গেমিংকে করবে দারুণ স্বাচ্ছন্দ্যময়। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা কিংবা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া, সবকিছুই হবে চোখের পলকে।

পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। এতে রয়েছে ডাইমেনসিটি ৭৪০০ ৫জি এবং স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪জি-এর মতো শক্তিশালী চিপসেট, যা দিয়ে মাল্টিটাস্কিং, গেমিং এবং ভারী অ্যাপ চালানো যাবে অনায়াসে। কাজের অ্যাপ, বিনোদন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম, সব জায়গাতেই মিলবে সমান গতি। ব্যস্ত জীবনের চাপ সামলাতে এর ব্যাটারিও বিশেষভাবে তৈরি। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি দীর্ঘ সময় ব্যাকআপ দেবে এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোনটি দ্রুত চার্জ করে নেওয়া যাবে। ফলে চার্জের জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করে নিজের প্রয়োজনীয় কাজে বেশি মনোযোগ দেওয়া সম্ভব।

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে এর ক্যামেরা ফিচারও সাজানো হয়েছে চমৎকারভাবে। ৫০ মেগাপিক্সেলের ওআইএস মূল ক্যামেরা দিয়ে কম আলোতেও একদম স্থির ও পরিষ্কার ছবি তোলা যাবে। রাতের আড্ডা, ঘরের ভেতরের মুহূর্ত বা সোশ্যাল মিডিয়ার কনটেন্ট, সবখানেই অনায়াসে মিলবে নিখুঁত ছবি।

অন্যদিকে, ‘হট ৭০’ মডেলটিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে দীর্ঘস্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার ওপর। সারাদিন নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য এতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। পাশাপাশি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় যারা সবসময় বাইরে বা যাতায়াতের ওপর থাকেন, তাদের জন্য এটি বেশ সুবিধাজনক হবে।

বাস্তব জীবনের নানা ঝক্কি-ঝামেলার কথা মাথায় রেখে ‘হট ৭০’ ফোনটিকে বেশ মজবুত করে তৈরি করা হয়েছে। পানি ও ধুলাবালি থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে আইপি৬৫ রেটিং এবং হাত থেকে পড়ে যাওয়া জনিত ক্ষতি রুখতে দেওয়া হয়েছে মিলিটারি গ্রেড ড্রপ প্রটেকশন। ফলে ভ্রমণ, আউটডোর কাজ বা ব্যস্ত সময়ে যাতায়াতের মতো প্রতিকূল পরিবেশেও ফোনটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

সব মিলিয়ে, নোট ৬০ সিরিজ এবং হট ৭০, উভয় ফোনেই ব্যবহারকারীদের প্রকৃত চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে। চমৎকার পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি, নির্ভরযোগ্য ক্যামেরা, দ্রুত চার্জিং এবং টেকসই ডিজাইনের এই ফোনগুলো কেবল কাগজে-কলমে চমক দেখানোর জন্য নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সাথে একদম মিশে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]