• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৫ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ মে, ২০২৬, ১২:২২ দুপুর

উত্তরা ইউনিভার্সিটিতে ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিশ্ব মানবসম্পদ দিবস উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইউইউ এইচআর সামিট ২০২৬। বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দেশের শীর্ষ কর্পোরেট ব্যাক্তিত্বদের নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে বিশ্ব মানবসম্পদ দিবস ২০২৬ উদযাপন করেছে।

বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস এবং স্কুল অব বিজনেসের যৌথ উদ্যোগে, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনসের (এফবিএইচআরও) সহযোগিতায় এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সামিটটি অনুষ্ঠিত হয়।

দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো থেকে অন্তত বিশ জন শীর্ষ কর্মকর্তা এই সামিটে অংশ নেন। অনুষ্ঠানে আর্থিক, টেলিকম, আইটি ও তৈরি পোশাক খাতের এসব প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের জেষ্ঠ্য কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, বিডি জবস ডট কমের প্রতিষ্ঠাতা এবং সিইও ফাহিম মাশরুর, মানবসম্পদ ইউনাইটেড গ্রুপের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নওশাদ পারভেজ, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাহীন আক্তার, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের চিফ পিপল অফিসার আবু সালেহ মোহাম্মদ শামীম, গ্রামীণফোন লিমিটেডের হেড অব স্ট্র্যাটেজিক এইচআর পার্টনার অরুনিমা হাসান, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার হাবিবা ইয়াছমিন, মানব সম্পদ বিভাগ এবং ট্রেনিং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট নুসরাত তাবাস্সুম এবং এটিবি জবসের চিফ অপারেটিং অফিসার রেই তাকাহাশি।

এ ছাড়া দেশের বড় বড় ব্যবসায়িক গ্রুপগুলোর ব্যাপক প্রতিনিধিত্ব ছিল, যার মধ্যে ইউনাইটেড গ্রুপ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ব্র্যাকনেট লিমিটেড, পার্টেক্স স্টার গ্রুপ, ক্রস ওয়ার্ল্ড পাওয়ার লিমিটেড, ম্যাগপাই গ্রুপ, টেক্সা টিম গ্রুপ, লিড নেশন একাডেমি, ই-জোন এইচআরএম লিমিটেড, ইনডেক্স অ্যাকসেসরিজ লিমিটেড, এ্যাবা গ্রুপএবং হা-মীম গ্রুপ অন্যতম।

সামিট শুরু হয় ফোরাম ফর বাংলাদেশ এইচ আর প্রফেশনালসের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেনের কি নোট স্পিচ দিয়ে। এরপর একে একে অন্যান্য বক্তারা মঞ্চে আসেন এবং তাদের অভিজ্ঞতা, লব্ধ জ্ঞান উপস্থিত সবার সঙ্গে ভাগ করে নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাতের পারস্পরিক সহযোগিতা, বর্তমান সময়ের ধারা , আসছে দিনের চ্যালেঞ্জ এবং মানবসম্পদের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। অনুষ্ঠানে বিভিন্ন শিল্প খাতের সঙ্গে জড়িত উপস্থিত মানব সম্পদ বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘উত্তরা ইউনিভার্সিটির মূল লক্ষ্য হলো তাত্ত্বিক শিক্ষার সঙ্গে কর্পোরেট জগতের বাস্তব প্রয়োগের ব্যবধান দূর করা। ইউইউ এইচআর সামিট ২০২৬ আমাদের ভবিষ্যৎ-উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রতিশ্রুতিরই একটি বড় প্রমাণ। দেশের শীর্ষ কর্পোরেট আইকনদের সরাসরি আমাদের ক্যাম্পাসে নিয়ে আসার মাধ্যমে আমরা কেবল একটি আলোচনার আয়োজনই করিনি, বরং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তব জগতের সুযোগের সাথে মিলিত হচ্ছে। এর মাধ্যমে তারা মানবসম্পদের দ্রুত পরিবর্তনশীল পরিমণ্ডলে নেতৃত্ব দিতে এবং উদ্ভাবন করতে পুরোপুরি প্রস্তুত হয়ে স্নাতক সম্পন্ন করতে পারবে।’

উত্তরা ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) ডিরেক্টর, প্রফেসর ড. এ এস এম শাহাবুদ্দিন দক্ষতার সঙ্গে এই অনুষ্ঠানটি উপস্থাপনা, সঞ্চালনা ও পরিচালনা করেন। এই এইচআর সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় এমন একটি কৌশলগত প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহজেই কর্পোরেট জগতের বর্তমান পথপ্রদর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার এবং নেটওয়ার্কিং করার অনন্য সুযোগ পেয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]