• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১০ মিনিট পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৯:০৮ রাত

আশুলিয়ায় গুলির ঘটনায় নাম জড়ানো ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি যুবদল নেতা সবুজ সরকারের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাভারের আশুলিয়ায় ক্যাবল ব্যবসায়ী ও থানা যুবদল নেতা সবুজ সরকারকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে "মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত" দাবি করে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন তিনি।

শুক্রবার (২২ মে) বিকেলে আশুলিয়ার জামগড়া নাভানা বটতলা এলাকায় এই প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন সবুজ সরকার।

এ সময়ে তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, "আমার ক্যাবল ব্যবসা নিয়ে কখনো কারো সাথে মনমালিন্য হয়নি এবং কোনো দ্বন্দ্বও নেই। ইদানীং ছয়তলার হাউজিং মাঠে গুলির ঘটনা একশ্রেণী কুচক্রী মহল ভিন্ন খাতে নিতে আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করছে। গুলির ঘটনায় যারা জড়িত, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা হোক। সেই সাথে নিরীহ যারা, তাদেরকে হয়রানি না করার আহ্বানও জানান তিনি।"

তিনি আরও বলেন, "সম্প্রতি (জামগড়া ৬ তলা) এলাকায় দুই যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। তিনি দাবি করেন, তার ক্যাবল ব্যবসা নিয়ে কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব বা বিরোধ নেই এবং ঘটনাটিকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে তার নাম জড়ানো হয়েছে। গুলিবিদ্ধদের সঙ্গে আমার শুধুমাত্র কর্মসূত্রে পরিচয় রয়েছে। তাদের ব্যক্তিগত কোনো বিরোধ বা ঘটনার বিষয়ে আমি অবগত নই।"

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, "প্রকৃত ঘটনা উদঘাটন হলে সত্য সামনে আসবে এবং যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।"

এ সময় উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর কয়েকজন বলেন, সবুজ সরকারকে জড়িয়ে যেসব তথ্য প্রচার করা হয়েছে সেগুলোর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। তারা কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি না করার আহ্বান জানান। বিভিন্ন গণমাধ্যমসহ আরও অনেকে এ সময়ে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে আশুলিয়ার জামগড়া ৬ তলা এলাকার ইস্টার্ন হাউজিং মাঠ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, ডিস ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গুলিবর্ষণের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]