• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩২ মিনিট পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০২:৫৪ দুপুর

ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত এমপির মতবিনিময়: ১০ লাখ টাকা ও ৭০০ শাড়ি বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্য আবু তালিব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে কালীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

মতবিনিময় সভায় এমপি আবু তালিব বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকা ও ৭০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত ৩২০টি শাড়ি ও ২২০টি লুঙ্গি বিতরণ করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় ৩০০টি ফুড প্যাক বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, ১৬০টি মসজিদ, মাদরাসা, কবরস্থান, ঈদগাহ ও শ্মশানের জন্য প্রতিটিতে ৩ লাখ টাকা করে বরাদ্দের প্রস্তাবনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী এলাকার আইডিভুক্ত কাঁচা রাস্তা কার্পেটিংয়ের জন্য প্রায় ৩০ কোটি টাকার সরকারি বরাদ্দ পাওয়া গেছে।

এ বরাদ্দে প্রায় ২৬ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ১২ কিলোমিটার নদী খননের বরাদ্দ পাওয়া গেছে এবং খুব দ্রুত কাজ শুরু হবে বলে জানান তিনি। একই সঙ্গে নির্বাচনী এলাকার ২১টি খাল খননের প্রস্তাবনাও দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন এমপি আবু তালিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওলিয়ার রহমান, কালীগঞ্জ পৌর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুল্লাহ পাটোয়ারি, এলডিপি নেতা আশরাফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]