• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১১ মিনিট পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৮:১১ রাত

নিকাহ্ ও তালাক রেজিস্ট্রারের অস্থায়ী নিয়োগ বন্ধ রাখা জরুরী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ অনুযায়ী প্যানেলের মাধ্যমে নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার নিয়োগদান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিভিল আপীল নং-৪৮/২০১১ ও হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-১৮৯২/২০০১ এর রায় মোতাবেক বিদ্যমান আইন ও বিধিমালা সংশোধন না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন অধিক্ষেত্রে নিকাহ্ ও তালাক রেজিস্ট্রারের অস্থায়ী নিয়োগ বন্ধ রাখা ও নিকাহ্ রেজিস্ট্রারদের দাবী-দাওয়া প্রসঙ্গে এক মতবিনিময় সভা করেন "বাংলাদেশ মুসলিম নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার কল্যাণ সমিতি "।

শনিবার (২৩ মে) সকাল দশটায় রাজধানী ঢাকা জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আব্দুস সালাম হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এখানে বক্তারা বলেন, আমরা নিম্নস্বাক্ষরকারীগণ দেশের বিভিন্ন অধিক্ষেত্রে মুসলিম নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। সরকার নিকাহ্ ও তালাক রেজিস্ট্রী সহজকরণ, রেজিস্ট্রেশনবিহীন বিবাহের প্রবণতা রোধ এবং জনস্বার্থে বিদ্যমান আইন ও বিধি- বিধান প্রতিপালনসাপেক্ষ্যে নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার নিয়োগ প্রদান করে থাকে। ইদানিং পত্র- পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে যে, সরকার মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ যথাযথভাবে অনুসরণ না করেই কোন প্রকার প্যানেল ছাড়াই বিভিন্ন অধিক্ষেত্রে নিকাহ্ ও তালাক রেজিস্ট্রারের অস্থায়ী নিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে, যা, বিদ্যমান আইন ও বিধিমালার পরিপন্থী। এক্ষেত্রে আমাদের নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির বক্তব্য হচ্ছে নিম্নরূপঃ-০১।

(ক) যেহেতু সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন) দ্বারা ১৯৮২ সালের ২৪ মার্চ হইতে ১৯৮৬ সনের ১১ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সামরিক সরকারের অধ্যাদেশ দ্বারা জারীকৃত অধ্যাদেশসমূহের অনুমোদন ও সমর্থন সংক্রান্ত বাংলাদেশ সংবিধানের ৪র্থ তফশীলের ১৯ অনুচ্ছেদ বিলুপ্ত হওয়ায় এবং সিভিল আপীল নং-৪৮/২০১১ তে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণা করায় সংবিধান (সপ্তম সংশোধন) আইন, ১৯৮৬ বাতিল ঘোষিত হওয়ায় মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ এর ৪ ধারা মোতাবেক অস্থায়ী নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগের কোন সুযোগ নাই ।

(খ) মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এর বিধি ৩, ৪ অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকা ও সিটি কর্পোরেশন বর্হিভুত এলাকায় নিকাহ্ রেজিস্ট্রারের লাইসেন্স মঞ্জুর করা হবে সে এলাকাটি যে সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় অবস্থিত হবে সে সংসদ সদস্যকে উপদেষ্টা করে সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনার বা তৎকর্তৃক মনোনীত একজন অতিরিক্ত ডেপুটি কমিশনার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্ট্রার/সাব-রেজিস্ট্রার, পদাধিকারবলে যিনি উক্ত কমিটির সদস্য সচিবও হবেন এবং সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কমিশনার/ইউনিয়নের চেয়ারম্যান নিয়ে উপদেষ্টা কমিটি গঠিত হবে। কিন্তু দু:খজনক হলেও সত্য যে, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ অনুসরণ না করে সারা দেশের ৩০০ জন সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, ডিআর, সংশ্লিষ্ট কমিশনা/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পাশ কাটিয়ে উপদেষ্টা কমিটি কর্তৃক প্রস্তুতকৃত প্যানেল ব্যতিরেকে নিকাহ্ রেজিস্ট্রারের অস্থায়ী লাইসেন্স প্রদান করা হলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে।

নিকাহ্ রেজিস্ট্রারদের কিছু দাবি

(ক) মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ অনুযায়ী প্যানেলের মাধ্যমে নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার নিয়োগদান, অস্থায়ী নিয়োগ দান না করার দাবি জানাচ্ছি।

(খ) নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ বছরের পরিবর্তে ৭৫ করার দাবি জানাচ্ছি।

(গ) পিতার স্থলে যোগ্য পুত্রকে প্যানেল ব্যতিত সরাসরি নিয়োগ দেয়ার বিধান করার দাবি জানাচ্ছি ।

(ঘ) নিকাহ্ রেজিস্ট্রার যেহেতু সরকারী কর্মকার তাই মোবাইল কোর্টের মাধ্যমে যাতে শাস্তি দিতে না পারে সে ব্যবস্থা করণ, ফৌজদারী অপরাধ হলে নিয়মিত মামলা করলে আমাদের আপত্তি নেই ।

(ঙ) বিধি মোতাবেক ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে যতটুকু জুরিডেকশন রয়েছে তার চেয়ে যেন কর্তন করা না হয় ।

(চ) বাল্য বিবাহ প্রতিরোধে সর্ব প্রকার বিবাহ ও তালাক সংক্রান্ত হলফনামার বিধান রহিত করলে বাল্য বিবাহ বন্ধে কার্যকর হবে।

(ছ) বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করণ : (১) বিবাহ নিবন্ধন ফি প্রতি হাজারে ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা করণ ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত, পরবর্তী প্রতি লাখে ৩০০/- করে বৃদ্ধি করণ । (২) তালাক নিবন্ধন ফি এক হাজারের পরিবর্তে তিন হাজার টাকা করণ। (৩) বিবাহের সত্যায়িত প্রতিলিপির ফি ৫০০/- টাকা করণ।

(জ) নিকাহ্ রেজিস্ট্রারদের আইনী সুরক্ষা প্রদানের বিধান করণ ।

(ঝ) বর ও কনের বিবাহের বয়স পূনঃনির্ধারণ।অতএব, জনাব সমীপে বিনীত নিবেদন উপরোক্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিধায় দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে যেন জনাবের সু-আজ্ঞা হয় ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com