• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৬ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০১:৪৬ দুপুর

বরগুনায় অজ্ঞাত পরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনা জেলা আদালত চত্বর এলাকার সিভিল সার্জন কার্যালয়ের দেয়ালের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আজ সকালে স্থানীয় লোকজন সিভিল সার্জন অফিসের দেয়ালের পাশে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে বরগুনা সদর থানা পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, মৃত নারীটি স্থানীয় একজন মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) ব্যক্তি হতে পারেন। তবে তাঁর সঠিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। সিআইডির ফরেনসিক টিমও আলামত সংগ্রহ করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন মানসিক ভারসাম্যহীন নারী ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ ও তার পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]