• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৮:৩৩ রাত

৭ জুন শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন: স্পিকার

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আগামী ৭ জুন থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিবেশন।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে পাঁচ দিনের সফরে ভোলায় এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “বাংলাদেশের অর্থনীতির হালহকিকত ও ভবিষ্যৎ দিকনির্দেশনা এই বাজেট অধিবেশনের মাধ্যমে জনগণ জানতে পারবে। আমি আশা করি, সরকারি দল ও বিরোধী দল মিলে এমন একটি বাজেট উপহার দেবে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় আরও স্বস্তি আসে।”

তিনি বলেন, বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করার দিকেও নজর থাকবে।

মেজর হাফিজ বলেন, “বাজেট অধিবেশনের পর দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জনগণের সামনে আসবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন।”

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে স্পিকার বলেন, “সরকারি দল বাজেট দেবে আর বিরোধী দল সমালোচনা করবে, সেটাই স্বাভাবিক। তবে গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই। আমি দেখব যেন বিরোধী দল তাদের দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সময় পায়।”

তিনি আরও বলেন, সংসদ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, “গত কয়েক বছর আমরা সঠিকভাবে ঈদ উদযাপন করতে পারিনি। দেশে একটি ভয়ের পরিবেশ ছিল। এখন একটি নির্বাচিত বিএনপি সরকার তিন মাস ধরে রাষ্ট্র পরিচালনা করছে। আশা করি সেই ভয়ের আবহ অনেকটাই কেটে গেছে। এবারের ঈদ জনগণের জন্য স্বস্তির ঈদ হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ডা. শামীম রহমান, গোলাম নবী আলমগীর, মো. শহিদুল্লা কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]