• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ০২:১২ দুপুর

কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা, উত্তেজনা বাড়ছে দিগুন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবার ছড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশ কুয়েতে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। 

একইসঙ্গে দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, কুয়েতে যেসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, সেগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুর হামলা রুখে দেওয়ার ফল।

তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এবং জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত আরও বিস্তারের আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি এবং দীর্ঘ শান্তি আলোচনার মধ্যেই গত তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসে সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি তারা হুমকি তৈরি করা চারটি ইরানি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করেছে। 

সেন্টকমের দাবি, বন্দর আব্বাসের যে সামরিক স্থাপনাটিতে হামলা চালানো হয়েছে, সেখান থেকে পঞ্চম আরেকটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। ওয়াশিংটন তাদের এই পদক্ষেপকে পরিমিত, সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার অংশ হিসেবে দাবি করলেও, এই হামলা বিদ্যমান যুদ্ধবিরতির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।

যুক্তরাষ্ট্রের এই সর্বশেষ হামলার পর পাল্টা জবাব দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আধা-সরকারি তাসনিম বার্তাসংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের ওপর হওয়া মার্কিন 'আগ্রাসনের উৎস' হিসেবে চিহ্নিত একটি মার্কিন বিমানঘাঁটিতে তারা স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে পাল্টা হামলা চালিয়েছে। তবে ওই ঘাঁটিটির অবস্থান তারা উল্লেখ করেনি। 

এছাড়া, আইআরজিসি-ঘনিষ্ঠ গণমাধ্যম দাবি করেছে, তারা হরমুজ প্রণালিতে একটি মার্কিন তে লবাহী জাহাজকেও পিছু হটতে বাধ্য করেছে। এই সামগ্রিক সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে জ্বালানির দাম আরও বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আল-জাজিরা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]