• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ১০:৫২ রাত

ইসরাইলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ

ছবি: সংগৃহীত

যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানোর অভিযোগে জাতিসংঘ ইসরাইলকে ‘কালো তালিকাভুক্ত’ করেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।

তিনি এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রতিবাদস্বরূপ ইসরাইল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর কার্যালয়ের সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর ধর্ষণ ও বিভিন্ন ধরনের যৌন সহিংসতার অভিযোগ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘ এ পদক্ষেপ নেয়।

প্রথমে দ্য জেরুজালেম পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের কালো তালিকায় ইসরাইলি কারা কর্তৃপক্ষ (আইপিএস)-কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি ইসরাইলি সংস্থাকে ভবিষ্যতে সম্ভাব্য অন্তর্ভুক্তির জন্য নজরদারিতে রাখা হয়েছে।

এ বিষয়ে ড্যানি ড্যানন বলেন, “জাতিসংঘ মহাসচিব ইসরাইলকে হামাস, আইএসআইএস এবং বিশ্বের ভয়াবহ সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে একই তালিকায় স্থান দিয়েছেন। এটি জাতিসংঘের নৈতিক অবক্ষয়ের প্রমাণ।”

জাতিসংঘের এই কালো তালিকা সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতা (সিআরএসভি) বিষয়ক মহাসচিবের বার্ষিক প্রতিবেদনের অংশ। এতে সশস্ত্র সংঘাতের সময় ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতায় জড়িত সন্দেহভাজন পক্ষগুলোর নাম অন্তর্ভুক্ত করা হয়।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]