• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৯:১৭ রাত

নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আনন্দ র‍্যালি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ও ঈদ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ মে) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তীতে সাবেক ছাত্রশিবির ও জামায়াত নেতাদের এক মিলন মেলায় পরিণত হয়।

এবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল আগামী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা। অনুষ্ঠানে জামায়াতের জেলা আমীর সর্বসম্মতিক্রমে কৃষিবিদ ড. শহিদুল্লাহ শরিফকে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আরিফ রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

এদিকে, আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণার পর ওই সভায় বক্তব্য রাখেন, সদ্য ঘোষিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব কৃষিবিদ ড. শহিদুল্লাহ শরিফ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর মনোনীত পৌর মেয়র প্রার্থী ও জেলা শূরা-কর্মপরিষদ সদস্য শাহাদাত হোসেন বিএসসি, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন জকসু, নবনির্বাচিত সমাজসেবা ও শিক্ষার্থী সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক ছাত্রনেতা আবু সাইদ, সুলতান মাহমুদ, জামায়াত নেতা দুলাল হোসেন, শ্রমিক নেতা আবু সিনা জুবায়ের এবং ইসলামী ছাত্রশিবির নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. উমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা শাখার শূরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং জামায়াতে ইসলামীর মনোনীত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য 'ঈদ আনন্দ র‍্যালি' বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে চমৎকার, নান্দনিক ও শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচির সমাপ্তি হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]