• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৩:১৩ দুপুর

এনসিপির কেন্দ্রীয় নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে গণপিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও হত্যার হুমকির অভিযোগকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

শনিবার (৩০ মে) রাত ৮টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (৩১ মে) দুপুরে সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের বাসিন্দা রুহুল আমিন বাদী হয়ে আনোয়ার হোসেনসহ চারজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষুব্ধ কিছু মানুষ আনোয়ার হোসেনকে আটক করে মারধর করে। এ সময় তিনি অভিযোগ করেন, রায়পুরের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার অনুসারীরা তার ওপর হামলা চালিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আনোয়ার হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

স্থানীয় কয়েকজনের দাবি, আনোয়ার হোসেন আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এনসিপিতে যোগ দেন। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ আনোয়ার হোসেনকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]