• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ১১:৪৯ দুপুর

যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে কোরআন তিলাওয়াত, প্রশংসায় ভাসছেন শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়-এর ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে পবিত্র কোরআনের সূরা আল-আলাক তিলাওয়াত করে আলোচনায় এসেছেন শিক্ষার্থী সুহেইলা মুখতার।

গত ২৬ মে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে সুহেইলা মুখতার সূরা আল-আলাকের আয়াত তিলাওয়াত করেন। তার তিলাওয়াত উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

পরে তার তিলাওয়াতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা কুড়ায়। ২০২২-২০২৬ শিক্ষাবর্ষে হার্ভার্ডে অধ্যয়ন করা সুহেইলা এবার স্নাতক সম্পন্ন করেছেন।

শিক্ষাজীবনে তিনি জনস্বাস্থ্য, শিক্ষা, জননীতি এবং একাডেমিক গবেষণার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি হার্ভার্ড মুসলিম উইমেনস মেডিকেল অ্যালায়েন্স, হার্ভার্ড আন্ডারগ্র্যাজুয়েট হেলথ পলিসি রিভিউ এবং স্ট্রাইভ বোস্টন-এর বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

এছাড়া ২০২৪ সাল থেকে মাউন্ট অবার্ন হাসপাতাল-এ স্বেচ্ছাসেবক ও রোগী সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

শুধু ধর্মীয় আবৃত্তি নয়, একাডেমিক ক্ষেত্রেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সুহেইলা। ২০২৪ সালে তিনি ‘জন হার্ভার্ড স্কলার’ এবং ‘প্রাইজ ফেলো’ সম্মাননা অর্জন করেন।

গবেষণার ক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। সার্জিক্যাল জার্নালে স্বার্থের সংঘাত, গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটালায়ন এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে তার গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পাশাপাশি মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ভাষা শিক্ষা এবং অনলাইন শিক্ষার আচরণ নিয়েও তার আগ্রহ রয়েছে।

হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সুহেইলা মুখতার নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]