• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ ঘন্টা পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৩:৪৯ দুপুর

বিজিবি'র বাধায় বেনাপোল দিয়ে বিএসএফ'র পুশইনের চেষ্টা ব্যর্থ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফ'র পুশইনের চেষ্টা করেছে বিজিবি'র সদস্যরা। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

সোমবার গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকার মাঠসংলগ্ন অংশে কাঁটাতারের বেড়া খুলে কয়েকজন বাংলাভাষী নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করলে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, রাতের আঁধারে সীমান্তের লাইট বন্ধ করে কিছু মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়। বিজিবি সদস্যরা সীমান্তে টহল ও নজরদারি জোরদার করলে বিএসএফ'র সেই উদ্যোগ ভেস্তে যায়।

সূত্রটি আরও জানায়, বর্তমানে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি ১০ থেকে ১২ জনকে অবস্থান করিয়ে রাখা হয়েছে। তাদেরও বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, রাতভর সীমান্ত এলাকায় আমাদের টহল জোরদার ছিল। বিজিবি'র সতর্ক অবস্থানের কারণে বিএসএফ সাদিপুর খড়ের মাঠ এলাকায় সীমান্ত পিলার ১৯/এস-৬ এর কাছে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে পাঠাতে পারেনি। বর্তমানে তাদের শূন্যরেখায় রাখা হয়েছে।

তিনি বলেন, বিএসএফ যেকোনো স্থান দিয়ে পুশইনের চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরাও সতর্ক রয়েছি। কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে পুশইনের আশঙ্কায় যশোর জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি জানান।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল খান আরো বলেন, বিএসএফ'র বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা ৮ থেকে ১০ জন নারী, পুরুষ ও শিশু বর্তমানে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকার ভারত-বাংলাদেশ শূন্যরেখায় অবস্থান করছে। বিষয়টি সমাধানে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া সমস্যা নিরসনে বিজিবি ও বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]