• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৬ ঘন্টা পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৫:৩৯ বিকাল

বরগুনার বেতাগীতে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া গ্রামের বাসিন্দা জসিম উদ্দীনের (৮) মাস বয়সী একমাত্র পুত্র আয়ান হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

পারিবার সূত্রে জানা যায়, হাম উপসর্গে আক্রান্ত হওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকার শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২ জুন ২০২৬) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

শিশু আয়ানের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে বাবা-মা ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন। মরদেহ বাড়িতে পৌঁছালে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী শেষ শ্রদ্ধা জানান। এ বিষয়ে বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কর্মসূচির আওতায় সকল শিশুকে সময়মতো টিকা দেওয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।”

জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে । শিশুটির মৃত্যুতে কাউনিয়া এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেছেন। ২রা জুন ২০২৬ পর্যন্ত জেলার ২৫০ সয্যা জেনারেল হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি হয় ৬৬২জন।এর মধ্য বরগুনা ৬জন,বরগুনা জেনারেল হাসপাতালে ৬২৫জন,পাথরঘাটায় ৬জন,আমতলী ৫জন,তালতলী ৯জন,বেতাগী ৫জন,বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ৬জন।হাম উপসর্গে শনাক্ত হয়েছে মোট ৬২ জন।এ পর্যন্ত জেলা সহ বিভিন্ন হাসপাতাল সহ মোট মৃত্যু ৭জন।বরগুনা ও উপজেলার হাসপাতাল গুলো থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯৪ জন।

জেলা সিভিল সার্জন আবুল ফাত্তাহ বলেন গত ৫ই এপ্রিল থেকে হামের টিকা কার্যক্রম শুরু হওয়ায় অনেকটা কমে এসেছে হামের প্রাদুর্ভাব। এ বিষয়ে জরুরী অভিভাবকদের সচেতনতা।সময়মতো শিশুকে সকল টিকা দিন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com