• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৫:৫৪ বিকাল

ভিসার নিয়মে বড় পরিবর্তন আনল ভারত

ফাইল ফটো

ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য ভিসা-সংক্রান্ত নিয়ম আরও কঠোর করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ অনুযায়ী, ভিসার মেয়াদ বা ১৮০ দিনের অবস্থানসীমা শেষ হওয়ার আগেই বাধ্যতামূলকভাবে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগে বিদেশিরা ভারতে অবস্থানের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ পেলেও সেই বিধান বাতিল করা হয়েছে। এখন থেকে নির্ধারিত ১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে।

নতুন নিয়মটি মূলত ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসাধারী বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া যেসব ভিসাধারী এক সফরে ১৮০ দিনের বেশি থাকার অনুমতি পান না, তারাও এই বিধানের আওতায় থাকবেন। নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থান করতে চাইলে আগেভাগেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সরকার জানিয়েছে, কেবল বিশেষ ও জরুরি পরিস্থিতিতেই অতিরিক্ত সময় অবস্থানের অনুমতি দেওয়া হবে। এর মাধ্যমে বিদেশি নাগরিকদের ওপর নজরদারি বৃদ্ধি এবং ইমিগ্রেশন ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তবে নতুন নীতিমালায় কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে। ভারতে জন্ম নেওয়া কোনো শিশুর পিতা বা মাতার একজন যদি ভারতীয় নাগরিক হন এবং শিশুর ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে জন্মের পর বাধ্যতামূলক তথ্য প্রদান করতে হবে না। তবে ভবিষ্যতে শিশুটি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে হবে।

এছাড়া বিদেশি রোগীদের চিকিৎসা প্রদানকারী হাসপাতাল, নার্সিং হোম ও চিকিৎসাকেন্দ্রগুলোর জন্যও নতুন রিপোর্টিং নির্দেশনা জারি করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রশাসনিক জবাবদিহিতা ও তথ্য প্রদান ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার।

সূত্র: ইন্ডিয়া টুডে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]