• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫৭ মিনিট পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৮:০৬ রাত

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সিয়াম (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের প্রভাবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ঘটনার দিন ভোরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বসতঘরের বাঁশের ধর্নার (আড়ার) সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরে তার স্ত্রী রুপা বেগম ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। বিষয়টি তিনি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ততক্ষণে সিয়ামের মৃত্যু হয়।

এদিকে, খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহে উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে তদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]