• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ১২:১০ রাত

‘ভিত নড়ে গেছে’, ইরানের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর বিস্ফোরক মন্তব্য

ফাইল ফটো

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার ভিত দুর্বল হয়ে পড়েছে এবং এর পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

মঙ্গলবার (২ জুন) ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিদায়ী প্রধান ডেভিড বার্নিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করে।

নেতানিয়াহু বলেন, ইরান তাদের কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যে বড় মূল্য পরিশোধ করেছে। তার মতে, দেশটির বর্তমান শাসনব্যবস্থার ভিত্তি নড়ে গেছে এবং এটি আর আগের অবস্থায় ফিরতে পারবে না।

তিনি আরও বলেন, ইসরাইলের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং এর সঙ্গে জড়িতদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বৈরুতে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পরিকল্পিত হামলা থেকে সরে আসার পরই নেতানিয়াহুর এ মন্তব্য সামনে আসে।

অনুষ্ঠানে বিদায়ী মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার পাঁচ বছরের দায়িত্বকালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহু। তিনি বলেন, বার্নিয়ার নেতৃত্বে মোসাদ বেশ কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মোসাদে প্রায় ৩০ বছরের কর্মজীবন এবং দেশের নিরাপত্তায় অবদানের জন্য বার্নিয়াকে ধন্যবাদ জানান তিনি।

ডেভিড বার্নিয়ার বিদায়ের পর মোসাদের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল রোমান গফম্যান, যিনি বর্তমানে নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: টাইমস অব ইসরাইল।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]