• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৭:৫৮ বিকাল

‘হাদি হত্যায় তার ভাই ওমরের সংশ্লিষ্টতা থাকতে পারে’

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় তার বড় ভাই শরীফ ওমর হাদির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। বুধবার (৩ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

পোস্টে ফারুক হাসান লেখেন, ওসমান হাদি হত্যায় কারা জড়িত তা নিয়ে হাদীর ভাই শরীফ ওমর হাদি শুরু করেছে নতুন বিতর্ক!

তবে ওসমান হাদি হত্যার পরে সবচেয়ে বেশি লাভবান হয়েছে তার ভাই শরীফ ওমর হাদি। তড়িঘড়ি করে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে লুক্রেটিভ চাকরিও নিয়েছেন ওমর হাদি। 

তিনি আরও লেখেন, আজকে সে দাবি করছে যে ওসমান হাদী হত্যায় বিএনপি, ইন্টেরিম সরকার এবং জামায়াত সবাই জড়িত। ইন্টেরিম সরকার জড়িত থাকলে হাদির মৃত্যুর পর ড. ইউনুসের সাথে দহরমমহরম করে তখন কেনো লন্ডনে চাকুরি নিলেন মি. ওমর হাদি সাহেব?

ওমর হাদি এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে জানিয়ে তিনি লেখেন, বিএনপি সরকারের উচিত এই ওমর হাদীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। আমার ধারণা সে এই হত্যাকাণ্ড নিয়ে অনেককিছু জানে এবং কোনো না কোনোভাবে তার সংশ্লিষ্টতা থাকতে পারে।।

এর আগে, মঙ্গলবার (২ জুন) রাতে হাদি হত্যায় অন্তর্বর্তী সরকার, জামায়াত ও বিএনপি জড়িত জানিয়ে ফেসবুকে পৃথক দুটি পোস্ট করেন ওমর হাদি। 

প্রথম পোস্টে ওমর হাদি লেখেন, শহীদ ওসমান হাদির খুনের সাথে ইন্টেরিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি-মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন।

হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে। যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করছে। হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবেনা। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রেড লাইন। হাদি হত্যার বিচার করুন।

আরেক পোস্টে ওমর হাদি লেখেন, শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামায়াতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা-৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিয়েছে আমাদের। 

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]